পুবের কলম, ওয়েবডেস্ক: বিদেশে গুপ্তচরবৃত্তি ও জাল পাসপোর্ট র্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার করা ৫৯ বছর বয়সী এক ব্যক্তিকে। মঙ্গলবার ধৃতকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতের নাম মহম্মদ আদিল হুসেইনি ওরফে সৈয়দ আদিল হুসেইন। সূত্রের খবর, বিদেশে কয়েকজন পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ ছিল ধৃতের। পাকিস্তানেও গিয়েছিল কয়েকবার।
বিদেশে গুপ্তচরবৃত্তি এবং তার ভাইয়ের সঙ্গে জাল পাসপোর্ট র্যাকেট চালাতেন অভিযুক্ত। মঙ্গলবার ধৃতকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশ জানিয়েছে, এই মামলার তদন্ত চলছে মুম্বাইয়ে। তদন্তের সেই সুত্র ধরেই আদিল হুসেইনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। প্রসঙ্গত, এর আগে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বিএআরসি) এর একজন বিজ্ঞানী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছিলেন হুসেইন।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদ আদিল হুসেইনি দিল্লিতে জাল পাসপোর্টের র্যাকেট চালাত। তদন্তকারীদের অনুমান, সে বিদেশে বিভিন্ন গোপন তথ্য পাচার করত। বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ ছিল তার। পুলিশের দাবি, হুসেইনির কাছ থেকে একটি আসল এবং দু’টি জাল ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। জাল নথি ব্যবহার করে একটি সংবেদনশীল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তিনটি পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। কী কী তথ্য পাচার করা হতো, সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।