আইভি আদক, হাওড়া: হাওড়ার বাকসাড়ায় তিনতলা বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলেন এক সাফাই কর্মী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছি থানা এলাকার বাকসাড়া শরৎপল্লীর গান্ধী গলিতে।
আরও পড়ুন:
জানা গেছে, সেই সময় স্থানীয় একটি তিনতলা বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন এক সাফাই কর্মী। পাশ দিয়েই গিয়েছে হাই ভোল্টেজ বিদ্যুতের তার।
কোনওভাবে ওই তারে ওই কর্মীর দেহ স্পর্শ হতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। শুধু তাই নয়, ওই ঘটনায় বিকট শব্দে হুড়মুড়িয়ে ছাদের একাংশ ভেঙে পড়ে। সেই সময় তখন নিচের ঘরের মধ্যেই এক মহিলা রান্না করছিলেন। ধোঁয়ায় চারদিক ভরে যায়। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসেন। সাফাই কর্মীকে আহত অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়