ওবাইদুল্লা লস্করঃ টিফিনের সময় হঠাৎই ভেঙে পড়ে স্কুলের ছাদ।এই ঘটনায় আহত বেশ কয়েকজন ছাত্র। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এংলো ওরিয়েন্টাল স্কুলে।
আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার স্কুলে টিফিনের সময় কয়েকজন ছাত্র স্কুলের পূর্বদিকের একটি বিপদজনক রুমে বসে টিফিন করছিলো সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।
আরও পড়ুন:
ঘটনায় বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্কুলের শিক্ষকেরা।
পরে ঘটনাস্থল থেকে আহত ছাত্রদের উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২ জন ছাত্রকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে।আরও পড়ুন:

অন্যদিকে স্কুলের পক্ষ থেকে জানানো হয়, স্কুলের পূর্বদিকের কামরা বিপদজনক তাই ছাত্র ছাত্রীদের সেদিকে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিলো। কিন্তু আজ টিফিনের সময় কয়েকজন ছাত্র বিপদজনক রুমে বসে টিফিন করছিলো সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের ছাদ।
আরও পড়ুন:
ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয় বলে জানা যায়। অন্যদিকে কিভাবে বন্ধ বিপদজনক রুমে গেলো ছাত্ররা তার কোন সদুত্তর দিতে পারেননি স্কুল কর্তৃপক্ষ। ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে যান মগরাহাট থানার পুলিশ।