পুবের কলম ওয়েব ডেস্কঃ ক্ষমতাসীন বিজেপিকে সরিয়ে দিল্লি এমসিডি দখল নিয়েছে আম আদমি পার্টি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে শোচনীয় হার মেনে নিয়ে পদত্যাগ করলেন দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা। যদিও হারের পরও বিজেপি সভাপতি জানিয়েছিলেন তাঁরাই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে। কিন্তু তা হয়নি। আপাতত বীরেন্দ্র সচদেবাকে কার্যনির্বাহী সভাপতি করা হয়েছে।
নয়া সভাপতির নিযুক্তি না হওয়া পর্যন্ত সচদেবাই থাকবেন সভাপতি। দিল্লি এমসিডিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপানো সত্ত্বেও বিজেপিকে হারের মুখ দেখতে হল।আরও পড়ুন:
সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আদেশ গুপ্তা পরিষ্কার জানিয়ে দেন দিল্লিতে পরবর্তী মেয়র হবে আম আদমি পার্টিরই। বিজেপি বিরোধীর ভূমিকায় থাকবে। আমি এক এমসিডিতে যে কোনও দুর্নীতি রুখতে সতর্ক প্রহরীর মতো কাজ করব।
দিল্লি এমসিডি স্বচ্ছভাবে কাজ করবে এটাই আমাদের প্রধান লক্ষ্য হবে। এর আগে অবশ্য তিনি বলেছিলেন এমসিডি বিজেপিরই হবে।আরও পড়ুন:
আম আদমি পার্টি ক্ষমতাসীন বিজেপিকে ১৫ বছর পর ক্ষমতা থেকে সরিয়ে দিল্লি এমসিডির দখল নিয়েছে। মোট ২৫০ আসনের ১৩৪টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে আপ। অন্যদিকে বিজেপি পেয়েছে ১০৪টি আসন, এবং কংগ্রেসকে মাত্র ৯টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়।