পুবের কলম ওয়েব ডেস্কঃ সামাজিক মাধ্যমে কমবেশি সকল তারকায় ট্রোলের শিকার হন। বাংলা সিনেমা জগতে এমন কিছু তারকা আছে যারা বারংবার ট্রোলের শিকার হন, তারমধ্যে অন্যতম হলেন শুভশ্রী গাঙ্গুলী।সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা ‘ধর্মযুদ্ধ’, ও ‘বিসমিল্লাহ’-র কারণে ট্রোলের মুখে পড়তে হয়েছিল টলিউড এই অভিনেত্রীকে। তবে এবার ট্রোলের কারণটা একটু আলাদা।এদিন সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামের তাঁর এক পোস্ট ঘিরে শুরু হয় ট্রোলিং।

উল্লেখ্য, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে অন্য সবার মতো শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এদিন রানি দ্বিতীয় এলিজাবেথ একটি ছবি শেয়ার করে শুভশ্রী তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার সমগ্র জীবন, সেটা ছোট হোক বা বড়, তোমাদের কাজে উৎসর্গ করলাম। কুইন এলিজাবেথ, রেস্ট ইন পিস’।

 

View this post on Instagram
 

utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)