পুবের কলম ওয়েবডেস্ক : দিল্লি থেকে হেলিকপ্টারে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁর। সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, শুক্রবার দুপুরে উড়ানের আগে কোনও কারণ ছাড়াই তাঁর কপ্টারটি থামানো হয়। এই ঘটনাকে ‘বিজেপি-র রাজনৈতিক ষড়যন্ত্র’ বলেছেন তিনি।উত্তরপ্রদেশ নির্বাচনের কারণে সারা রাজ্য ঘুরে প্রচার করছেন তিনি।অখিলেশের অভিযোগ, ছক কষে তাঁকে আটকে রাখা হচ্ছে।
সে কারণেই দিল্লি থেকে উড়তে দেওয়া হল না তাঁর কপ্টার।আরও পড়ুন:
শুক্রবার হিন্দিতে একটি ট্যুইট করেন অখিলেশ। সেখানে বলেন, কোনও কারণ না দেখিয়েই আমার কপ্টার আটকে রাখা হয়েছে দিল্লিতে। কোনও কারণ নেই, তাও আমাকে যেতে দেওয়া হচ্ছে মুজফ্ফরনগরে। যেখানে বিজেপি-র নেতা দিল্লি থেকে চলে গিয়েছেন সেখানে।
কপ্টারেই গিয়েছেন তিনি। পরাজিত বিজেপি ষড়যন্ত্র করছে।আরও পড়ুন:
https://twitter.com/yadavakhilesh/status/1486988477136654336?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1486988477136654336%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.telegraphindia.com%2Findia%2Fstranded-in-delhi-not-being-allowed-to-fly-for-muzaffarnagar-alleges-akhilesh%2Fcid%2F1849531
আরও পড়ুন:
উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের চিত্রতারকা নেতা রাজ বব্বর সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন বলে শুক্রবার জল্পনা শুরু হয়। গুলাম নবি আজাদের পদ্মভূষণ সম্মাননার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বব্বরের একটি টুইট ঘিরেই জল্পনার সূত্রপাত।