পুবের কলম প্রতিবেদক: শনিবার রাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অপসংস্কৃতির উৎসবের আয়োজন করা হয় বলে অভিযোগ তুলে ঘটনার নিন্দা করল জামাআতে ইসলামি হিন্দ। সংগঠনের তরফে বলা হয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে ঐতিহাসিক অতীত-ঐতিহ্যের পরম্পরা আছে, এই অনুষ্ঠান তার সঙ্গে পুরোপুরি সংঘর্ষিক ও দ্বন্দ্বমূলক। কলকাতা আলিয়া মাদ্রাসা এই উপমহাদেশের একটি স্বনামধন্য ও ঐতিহ্যময় মাদ্রাসা। এই আলিয়া মাদ্রাসা আজ আলিয়া বিশ্ববিদ্যালয় হয়েছে।
উপনিবেশবাদী পাশ্চাত্য সংস্কৃতির ধারক-বাহক ব্রিটিশ সরকার আলিয়ার উপর ইসলামি মূল্যবোধ বিরোধী এমন কাজ অন্তত তারা করেনি।আরও পড়ুন:
আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় অঙ্গনে গভীর রাত পর্যন্ত চলেছে উদ্দামনৃত্য, তার সঙ্গে চটুল গান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ধরণের অশালীন অনুষ্ঠান বন্ধে কোনও পদক্ষেপ নেননি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পড়ুয়াদের বড় অংশ এই ধরণের অপসংস্কৃতিমূলক অনুষ্ঠানের বিরোধী।
তথাপি এমন আপত্তিকর ও কুরুচিসম্পন্ন অনুষ্ঠান হতে পারলো। মুসলিম সমাজ ও বাংলার সংস্কৃতিবান জনতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এর জবাব চাইছে বলে দাবি করেন জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান। তিনি বলেন, আলিয়ায় ইসলামি ঐতিহ্য ও মূল্যবোধের পরিপন্থী এ ধরণের অনুষ্ঠানের অনুমতি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেন আগামীতে না দেন তার দাবিও জানাচ্ছি।বহিরাগত ছাত্রাদের আলিয়ার শিক্ষাঙ্গণে প্রবেশের উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হবে।আরও পড়ুন:
প্রসঙ্গত, বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বল্পসংখ্যক অংশের অবিবেচক তৎপরতায় সুষ্ঠু অ্যাকাডেমিক পরিবেশ বিনষ্ট হবার সম্ভাবনা দেখা দিয়েছে বলে দাবি করে তার উপর কড়া নজরদারি চালানোর কথা বলেছে জামাআত। সংগঠনের বক্তব্য, বাংলার সুস্থ সাংস্কৃতিক চেতনার পরিপন্থী, সংখ্যালঘুদের ধর্মীয় ভাবানুভূতিকে আঘাত করবে এমন কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া যাবে না।