পুবের কলম ওয়েবডেস্ক: পদত্যাগ করতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ আলি। দীর্ঘদিন ধরে নানাবিধ বিষয় নিয়ে অচলাবস্থা চলছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ আলির বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ওঠে।
আরও পড়ুন:
এরইমধ্যে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ পত্র পাঠিয়েছেন ড. মুহাম্মদ আলি। তবে এই বিষয়ে ভিসি ড. মুহাম্মদ আলিকে ফোন করে প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি। নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে বিশ্ববিদ্যালয়ের সমস্ত দায়িত্বভার ছেড়ে দিয়ে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যহতি চেয়েছেন তিনি।