পুবের কলম ওয়েব ডেস্কঃ হরিয়ানার ঝাজ্জারে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগের প্রতিষ্ঠিত 'শেহওয়াগ ইন্টারন্যাশনাল স্কুলে' ৮ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হস্টেলের ঘরে ঢুকে অত্যাচারের অভিযোগ।স্কুলটির প্রতিষ্ঠাতা প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ ও স্কুলের বর্তমান চেয়ারপার্সন হলেন বীরেন্দ্র শেহওয়াগের স্ত্রী আরতি শেহওয়াগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে শেহওয়াগ ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়াদের মধ্যে। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং পকসো অ্যাক্টের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।আরও পড়ুন:
উল্লেখ্য,চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে স্বাধীনতা দিবসের রাতের।পাওয়া তথ্য অনুযায়ী, ওই দিন রাতেই যৌন নির্যাতনের শিকার হয় ওই শিশুটি।কিন্তু তারপর থেকে ওই শিশুটি এতটাই ভীত-সন্ত্রস্ত হয় যে ঘটনার কথা কিছুই মনে করতে পারছে না। তবে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করায়, রিপোর্টে যৌন হেনস্তার প্রমাণ মিলেছে।
আরও পড়ুন:
গত শুক্রবার, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত শিশুটির বাবা।শনিবার নির্যাতিতার বাবা স্থানীয় পুলিশ সুপার ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা করে পুরো ঘটনার বিস্তারিত জানিয়েছেন।গত শনিবার শিশুটির বাবা এই বিষয়ে অভিযোগ দায়ের করলে ঘটনাটি পুলিশের আতস কাঁচের তলায় আসে। শিশুটির বাবা স্থানীয় এসপির সঙ্গে দেখা করে অভিযোগ করে বলেন যে হোস্টেলেই তার শিশুকে শ্লীলতাহানি করা হয়েছে।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে একটি মামলাও দায়ের করা হয়েছে।
এসপি পরিবারকে আশ্বস্ত করেছেন যে অপরাধীকে শীঘ্রই গ্রেফতার করা হবে। পুলিশের মতে, শিশুটি তার অভিজ্ঞতা থেকে এতটাই মানসিক আঘাত পেয়েছে যে বিষয়টি নিয়ে কথা বলতে পারছে না। তবে সন্দেহের সুই তার ছাত্রাবাসের সহকর্মী ছাত্র এবং সেখানে কর্মরত কর্মীদের ওপর। স্কুলের বেশির ভাগ ছাত্রই হোস্টেলে থাকে। ডিএসপি রাহুল দেব বলেছেন রবিবার এই মামলার বিষয়ে আরও বিস্তারিত পুলিশের পক্ষে জানানও হবে।আরও পড়ুন:
এই প্রসঙ্গে শিশুটি এখনও পর্যন্তও কারও নাম না দিলেও, সে তাঁর পরিবারের সদস্যদের জানিয়েছেন, তাঁর হোস্টেলে থাকা কয়েকজন সহপাঠী তার সঙ্গে এই জঘন্য কাজ করেছে।