পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেন যুদ্ধে যে পক্ষই বিজয়ী হোক না কেন, কৌশলগতভাবে হেরে যাবে আমেরিকা। মার্কিন দ্বিমাসিক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ন্যাশনাল ইন্টারেস্ট’ এক রিপোর্টে এ কথা জানায়। রিপোর্টে বলা হয়, রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর, পশ্চিমা গণতন্ত্রগুলি দ্রুত একত্রিত হয়। রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধসহ আরও বহু ক্ষেত্রে মস্কোর বিরুদ্ধে বিস্তৃত নিষেধাজ্ঞা জারি হয়।
আরও পড়ুন:
রিপোর্টে বলা হয়, পশ্চিমের এই জ্বালানি নিষেধাজ্ঞাগুলি ব্যাপক পরিসরে ‘ব্যাকফায়ার করেছে, যার ফলে মুদ্রাস্ফীতি এবং সরবরাহে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, ব্রাসেলস এখন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় লড়াই করছে।’ ম্যাগাজিনটি বলেছে, ‘আমেরিকা আর বিশ্বের একমাত্র প্রভাবশালী শক্তি নয়।’ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এরপর টানা ছয় মাসেরও বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। এতে দুই পক্ষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধের লক্ষণ নেই। পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও জোরদার হয়েছে।