পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে এক অনলাইন চিত্র প্রদর্শনীর আয়োজন করল চারুকলা (Fine Arts) ও Artists' Canvas শিল্প পরিবার। শ্রদ্ধেয় শিল্পী যামিনী রায়কে শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আরও পড়ুন:
[caption id="attachment_35595" align="aligncenter" width="750"]
শিল্পীদের সঙ্গে রয়েছেন সুমন্ত ভৌমিক।[/caption]
১১ এপ্রিল বাংলার লোকশিল্পের জনক শ্রী যামিনী রায়ের জন্মদিবস। ১৫ই এপ্রিল বাংলা নববর্ষ।
তাই যামিনী রায়কে স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে এই দুই পরিবারের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।আরও পড়ুন:

প্রদর্শনীতে অংশগ্রহণকারী সমগ্র ভারতের শিল্পীদের প্রদান করা 'যামিনী রায় সম্মান'। যা এক কথায় অনন্য একটি সম্মান বলা চলে।
আরও পড়ুন:

১০০ জন শিল্পীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠানের বড় পাওনা এই প্রদর্শনীতে বাংলার পাশাপাশি অন্যান্য বহু রাজ্যের শিল্পীরা অংশগ্রহণ করেছেন।
শিল্পীরা বাংলার মাটির টান, বাংলার কৃষ্টিকে তুলে ধরেছেন জাতীয় আঙিনায়।
বর্তমানে বহু ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের শিল্পীরা পাশ্চাত্য শৈলী (western style) কে অত্যধিক অনুকরণ করেন অথচ বঞ্চিত থেকে যায় তার শিকড় ও মাটির গাঁথা। অনেকে বলতেই পারেন না এই বাংলার বুকে জন্ম নেওয়া বিখ্যাত সব শিল্পীদের নাম যেটা বড়ই দুঃখের।
আরও পড়ুন:

পাশ্চাত্যকে ধারণ করতে গিয়ে বাংলার শিল্পীরা যখন খোয়াতে বসেছিলেন নিজেদের জাত, ঠিক সেই সময় আবির্ভূত হলেন দুই শিল্প পরিবারের কর্ণধার সুমন্ত ভৌমিক (Artists' Canvas) ও রাজদীপ দাস (চারুকলা)।
আরও পড়ুন:

যেন হেরে যাওয়া একটা ফুটবল ম্যাচকে জয়ের আশা দেখালেন, শুধু তাই নয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ইচ্ছাশক্তি থাকলে জয় করা সম্ভব।
আরও পড়ুন:

এক সুতোয় বাঁধলেন সমস্ত ভাষাভাষী মানুষের প্রাণ। বুঝিয়ে দিলেন এই রেষারেষির সমাজেও দুটো ভিন্ন পরিবার এক হয়ে শিল্পের ও স্বপ্নের জন্ম দেওয়া যায়।