পুবের কলম ওয়েবডেস্কঃ ইরানের পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। ইরানের স্থানীয় সংবাদসংস্থা এই কথা জানাচ্ছে। কুর্দিস্তান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২ জন।
এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।সেক্ষেত্রে বাড়তে পারে নিহতের সংখ্যা।দুর্ঘটনাপ্রবণ দেশগুলির মধ্যে ইরান অন্যতম।মারাভান এবং কামইয়ারান এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।