পুবের কলম ওয়েবডেস্কঃ দু দশক পর ফের আফগানিস্তানে ক্ষমতা দখল করল তালিবানরা। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি রাশি রাশি টাকা নিয়ে ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন।
আরও পড়ুন:
এমতাবস্থায় দাঁড়িয়ে অনান্য বৈদেশিক রাষ্ট্রগুলির মত বাংলাদেশও তার অবস্থান সুস্পষ্ট করেছে।
আরও পড়ুন:
সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।এতে বলা হয়, বাংলাদেশ ও আফগানিস্তান ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সংযুক্ত।
দেশটি সার্ক সদস্য ও দক্ষিণ এশিয়ার অংশ। স্বাধীনতা যুদ্ধে আফগান সরকার ও জনগণের মূল্যবান সমর্থন বাংলাদেশ স্মরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নীতিতে আফগানিস্তানের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।আরও পড়ুন:
বাংলাদেশ বিবৃতিতে আরো বলেছে, বাংলাদেশ বিশ্বাস করে আফগান জনগণের বেছে নেওয়া গণতান্ত্রিক ও বহুমুখী আফগানিস্তানই দিতে পারে দেশটির স্থিতিশীলতা ও উন্নয়নের নিশ্চয়তা। এ ব্যাপারে বাংলাদেশ আফগানিস্তানকে উন্নয়ন সহযোগী ও বন্ধু বলে মনে করে।