পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অ্যাপ্রুভার হিসেবে বিবেচনা করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে জানায়—শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন:
অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দেওয়ায় প্রাক্তন আইজিপি মামুনকে তুলনামূলকভাবে হালকা সাজা হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।