পুবের কলম ওয়েব ডেস্ক: প্রেসিডেন্ট জো বাইডেনের ভাইবোন ও কয়েকজন সেনেটরসহ প্রায় ২০০ মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া সরকার। এই ২০০ জন এখন থেকে রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। মস্কো জানিয়েছে, ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তারা এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার বিদেশমন্ত্রক জানায়, আমেরিকার উচ্চপদস্থ কর্মকর্তা, আইনপ্রণেতা, তাদের ঘনিষ্ঠ আত্মীয়, কোম্পানির প্রধান, রুশ-বিরোধী প্রচারক ও কিয়েভের সমর্থকদের ওপর সর্বশেষ এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তালিকাভুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বাইডেনের বোন ভ্যালেরি, ভাই জেমস ও ফ্রান্সিস, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের, মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন। এছাড়া মার্কিন লেখক এবং রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অ্যান অ্যাপেলবাম, পলিটিকোর প্রধান সম্পাদক ম্যাথিউ কামিনস্কি এবং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকেও এ তালিকাভুক্ত করা হয়েছে। ইউক্রেনে হামলার অভিযোগে আমেরিকা, ইউরোপিয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা রাশিয়ার ওপর হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়াও এসব দেশ ও সংস্থার বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে।২০০ মার্কিনিকে নিষিদ্ধ ঘোষণা রুশ সরকারের
ইমামা খাতুন
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২২, ১১:৪৭
আরও খবর
ব্রিটেনের রয়্যাল ডিফেন্স কলেজে ইসরাইলিদের নিষেধাজ্ঞা
মধ্যপ্রদেশের ১৯টি ধর্মীয় স্থানে মদ বিক্রিতে জারি নিষেধাজ্ঞা
আদিপুরুষ নিষিদ্ধ ঘোষণার দাবিতে মুর্দাবাদ স্লোগান, সব হিন্দি ছবির মুক্তি বন্ধ সীতার জন্মভূমি নেপালে
সৈকতে প্রকাশ্যে যৌনতা নিষিদ্ধ নেদারল্যান্ডসে
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর