পুবের কলম ওয়েব ডেস্কঃ সমাজকে ‘সমকামিতার বিপদ’ থেকে রক্ষা করতে জাতীয় বাজার থেকে রামধনু রংয়ের সমস্ত পণ্য নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে আলজেরিয়ার বাণিজ্যমন্ত্রক। আলজেরিয়ার বাণিজ্যমন্ত্রী কামেল রেজিগ বলেন, ‘আমরা এই রামধনু রংয়ের ৩৮ হাজার ৫৪২টি আইটেম বাজেয়াপ্ত করেছি, যার মধ্যে স্কুলের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা রয়েছে।
আরও পড়ুন:
এছাড়া রামধনু রংয়ে তৈরি কুরআন শরিফের ৪,৫৬১টি কপিও বাজেয়াপ্ত করা হয়েছে।
' তিনি জানিয়েছেন, তরুণ প্রজন্মকে এই রঙের অর্থ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই রং এবং প্রতীক সম্বলিত পণ্যের উৎপাদন বন্ধ করতে হবে। সরকার জানিয়েছে, রামধনু রংয়ের পণ্য বিক্রির বিপদ সম্পর্কে আলজেরিয়ার বণিকদের মধ্যে সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী প্রচার চালানো হবে।আরও পড়ুন:
উল্লেখ্য, আলজেরিয়ার আইনে সমকামিতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। সমকামিতার জন্য দোষী ব্যক্তিকে ২ মাস থেকে ২ বছরের কারাদণ্ড এবং ৫০০ থেকে ২ হাজার দিনার জরিমানা দিতে হয়৷