পুবের কলম, ওয়েবডেস্ক: বাবাকে জমি বিক্রি করতে মানা করো। আর তুমিও ডাক্তার হোয়ো, তবে ভিনরাজ্যে যেও না। অসমেই থেকো। ভাইকে হোয়াটসআপে অডিয়ো পাঠিয়ে  আত্মঘাতী পড়ুয়া। 

জানা গেছে, ভুবনেশ্বরে দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্র তিনি।

ছাত্রটি আসামের ডিব্রুগড়ের বাসিন্দা। মৃত ছাত্রের নাম রত্নেশকুমার মিশ্র। বয়স ২১। পুলিশ সূত্রে খবর,  তাঁর হোস্টেল রুমে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার তার দ্বিতীয়  বর্ষের পরীক্ষা দেওয়ার কথা ছিল।
তাই ১০ দিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার বাবার সঙ্গে হোস্টেলে ফিরে আসেন ওই পড়ুয়া। বাবা হোস্টেল থেকে একটু দূরে হোটেলে উঠেছিলেন।  পুরী, জগন্নাথ মন্দির ঘুরতে যাওয়ার কথাও ছিল। এদিন ফোন করলেও যোগাযোগ সম্ভব হয়নি। এর পরেই তড়িঘড়ি ছেলের হস্টেলে পৌঁছন বাবা। অনেকক্ষণ ডাকাডাকির পরেও সাড়া না দেওয়ায়, মনে সন্দেহ জাগে।  কয়েক জন আবাসিক ছাত্রের সহায়তায় দরজা ভেঙে উদ্ধার করা হয় ছাত্রের দেহ।