আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: অধিকারী গড়ে সাংগঠনিক দায়িত্বে কুণাল ঘোষ। তা নিয়েই কুণাল কে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনেই হলদিয়া পুর নির্বাচন। এইদিন শুভেন্দু বলেন “ ও একজন প্রতিষ্টিত চোর” রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে শুভেন্দু- কুণালের মধ্যে সম্পর্ক সাপে- নেউলের মত।
প্রবল শুভেন্দু বিরোধিতার জন্যই কি তাহলে কুণালকে এই দায়িত্ব দেওয়া হল।আরও পড়ুন:
তবে মঙ্গলবার মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, “এরকম একজন নিকৃষ্ট মানের লোক, যার মুখ অবিলম্বে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা উচিত। একটা লোক সাড়ে তিন বছর চুরির দায়ে জেলে ছিল। প্রতিষ্ঠিত চোর।
ডকুমেন্টারি চোর। তাঁর সম্পর্কে কেন বলান আমাকে?আরও পড়ুন:
শুভেন্দুর এই তীব্র কটাক্ষের জবাবে কুণালের জবাব “ আমাদের দলে কোন অবজারভার পদ নেই, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন হলদিয়াকে কেন্দ্র করে এই দিকটায় একটু বেশি সময় দিতে।
আরও পড়ুন:
কুণাল – শুভেন্দুর বাকযুদ্ধে যতই আক্রমণাত্বক হোক না কেন পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে জোড়াফুল শিবিরকে আরও শক্তিশালী করতেই কুণালকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কথাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।