পুবের কলম, ওয়েবডেস্ক: কর্মক্ষেত্র, বাসস্থান বা জনপরিষেবায় শারীরিকভাবে মোটা হয়ে যাওয়া মানুষদের প্রতি বৈষম্য নিষিদ্ধ করতে ‘ওজন বৈষম্য রোধ আইন’ নামের একটি বিল পাস করেছে নিউইয়র্ক সিটি কাউন্সিল। বিলটি জাতি, লিঙ্গ বিভাজন, লিঙ্গ পরিচয় ও জাতীয়তার মতো সুরক্ষিত বলে বিবেচিত হবে।
আরও পড়ুন:
আইনটির পৃষ্ঠপোষক কাউন্সিলের সদস্য শন আব্রেউ বলেছেন, ‘ভিন্ন ধরনের শারীরিক গঠনের মানুষদের কেবল তাঁদের প্রাপ্য চাকরি ও পদোন্নতি থেকেই বঞ্চিত করা হয় না, বরং তাঁদের পুরো অস্তিত্বকেও সমাজ অস্বীকার করে। এ ধরনের ভ্রান্ত ধারণার জন্য কোনও আইনি প্রতিকার ছিল না।
’ শন আব্রেউ বলেন, এ ধরনের সুরক্ষা দেয়, এ রকম শহরের তালিকায় নতুন করে নিউইয়র্ক যুক্ত হচ্ছে।আরও পড়ুন:
মিশিগান হল একমাত্র রাজ্য, যেখানে স্পষ্টভাবে স্থূলতা বৈষম্য নিষিদ্ধে একটি আইন আছে। দেশের আরও কয়েকটি রাজ্য এ বিষয়ে আইন প্রবর্তনের কথা ভাবছে। নিউইয়র্ক সিটি বিলে উদাহরণ হিসেবে এমন চাকরির কথা বলা হয়েছে, যেগুলোতে নির্ধারিত উচ্চতা বা ওজন থাকা চাকরির অন্যতম শর্ত হিসেবে বিবেচনা করা হয়। এর আগে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছিলেন, ‘স্থূলতার ওপর ভিত্তি করে মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা উচিত নয়।