পুবের কলম ওয়েব ডেস্কঃ  পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের স্কলারশিপের আবেদনের সময়সীমা বৃদ্ধি হল।  আবেদনের শেষ তারিখ ছিল ২০২২ সালের ৩১ ডিসেম্বর । সেই সময়সীমা বাড়িয়ে ২০২৩ সালের ৩১ জানুয়ারি করা  হয়েছে।

 

এ দিকে, অনলাইনে ঐক্যশ্রী এবং বিত্ত নিগমের অন্যান্য স্কলারশিপের আবেদনের শেষ দিন জানুয়ারি মাস পর্যন্ত করা যাবে বলে জানিয়েছে বিত্ত নিগম।

 

 বৃহস্পতিবার বিত্ত নিগমের আধিকারিক মুহাম্মদ নকি বলেন, পড়ুয়াদের সুবিধার জন্য স্কলারশিপের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এতে আবেদনকারীদের সংখ্যা আরও বাড়বে বলে দাবি করেন  ওই আধিকারিক।

 

উল্লেখ্য,  সম্প্রতি কিছু ছাত্র আবেদনের সময়সীমা বাড়ানোর দাবিতে বিত্ত নিগমে ডেপুটেশন দেয়।