পুবের কলম প্রতিবেদক: মাদ্রাসা সার্ভিস কমিশনের  সপ্তম এসএলএসটি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদনের সময় সীমা বাড়লো।  ১৯  জুন পর্যন্ত আবেদন করা যাবে। কমিশন জানিয়েছে, আবেদনকারীদের বিএড এর ক্ষেত্রে এনসিটিই অথবা আরসিআই অনুমোদন থাকতে হবে।

 উল্লেখ্য, গত ১৩ মে থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়।
আর সোমবার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। চাকরি প্রার্থীদের  সুবিধার জন্য আবেদন প্রক্রিয়া আরো সাত দিন বাড়িয়ে দিল কমিশন। কমিশন সূত্রে জানা  গেছে, ১৭২৯ শূন্য পদের  জন্য ইতিমধ্যে ২ লক্ষ ৪০ হাজারের মতো আবেদনকারী অংশগ্রহণ করেছেন। এক সপ্তাহ আবেদনের সময় বাড়ানোর ফলে আবেদনকারীর সংখ্যা আরো বাড়বে।