পুবের কলম, ওয়েবডেস্ক: আনন্দ-উৎসবে মুখরিত বিয়ের মণ্ডপ মুহূর্তেই বদলে গেল শ্মশানের নিস্তব্ধতায়। মঙ্গলবার রাতে বিহারের বক্সারে বিয়ের পিঁড়িতে বসা অবস্থায় কনেকে গুলি করার অভিযোগ উঠল তাঁর কথিত প্রেমিকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ১৮ বছর বয়সী ওই তরুণী বর্তমানে বারাণসী ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাত্ব অবস্থায় আরতি মঞ্চে লুটিয়ে পড়লে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা।
কেউ কেউ আরতিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, আবার কেউ ভয়ে মণ্ডপ ছেড়ে পালান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ অভিযুক্ত যুবককে দীনবন্ধু হিসেবে শনাক্ত করেছে, যে আরতির প্রতিবেশী। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকেই এই হামলা। অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানিয়েছেন, অভিযুক্ত দীনবন্ধু এর আগেও মদের চোরাচালান মামলায় জেল খেটেছে। ঘটনার পর থেকেই দীনবন্ধু পলাতক। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করেছে।