পুবের কলম, ওয়েবডেস্ক: পাঁচ বছরের মেয়েকে অপহরণ করে ধর্ষণের পর খুন। এই ঘটনায় নির্যাতিতার কাছে ক্ষমা চেয়ে নিল কেরল পুলিশ। নিখোঁজ থাকার পর পুলিশের তরফ থেকে খোঁজ শুরু হয়। সারারাত ধরে তল্লাশি চালানোর পর এর্নাকুলাম জেলা থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। মর্মান্তিক এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মেয়েটিকে অপহরণ করে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়।

কেরল পুলিশ একটি ট্যুইট করে মৃতা নির্যাতিতার কাছে ক্ষমা চায়।  ট্যুইটে কেরল পুলিশ লিখেছে 'দুঃখিত কন্যা'। তাকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছিলাম। কিন্তু আমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।