পুবের কলম ওয়েবডেস্কঃ ফের একবার নব্য নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে ব্রিটেনে। তরুণ-যুবকদের মাঝে ইহুদি ও মুসলিম বিদ্বেষ বাড়ছে। কিছু ঘটনায় তা প্রকাশও পাচ্ছে। সম্প্রতি এক ব্রিটিশ যুবক ইহুদি এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করছিল। ১৯ বছর বয়সী যুবকের নাম থমাস লিচ।
আপাতত তার দুই বছরের কারাদণ্ড হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিশ্বের বহু খুনি ও অপরাধীর প্রশংসা করেছিল সে। সে নরওয়েতে সন্ত্রাসী হামলায় ৬৯ জন যুবককে হত্যাকারী আন্ডারস ব্রেভিক এবং ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ৫১ জনকে হত্যাকারী ব্রেন্টন ট্যারান্টের প্রশংসা করেও পোস্ট দিয়েছিল। লিচ একজন প্রেস্টন নেটিভ। তাকে ইহুদি ও মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্ররোচনা এবং ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। কিশোর থাকার সময়ও লিচ কিছু অপরাধ সংঘটিত করেছিল। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বা ১৮। তার ভেতরে বিদ্বেষী আচরণ থাকায় কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দিয়েছিল। ম্যানচেস্টার ক্রাউন কোর্টে আইনজীবীর মুখে শোনা যায়, লিচ ইহুদিদের সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করেছিল। ষড়ডন্ত্রকারীরা তাকে বলেছিল, তারা শ্বেতাঙ্গ জাতি তৈরির পরিকল্পনা করছে। লিচ অনলাইনে লিখেছিল, হলোকাস্ট একটি প্রতারণা এবং ইহুদিরা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। সেইসাথে মুসলিম বিরোধী পোস্টও সে করেছিল। প্রসিকিউটর জো অলম্যান বলেছেন, লিচ প্রথম পুলিশের নজরে আসে ২০১৭ সালে। তখন সে তার স্কুলে গুলি চালানোর পরিকল্পনা করছিল। সেবার তাকে সতর্ক করে মুক্ত করেছিল পুলিশ।ব্রিটেন নব্য নাৎসি যুবকের কারাদণ্ড
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২২, ১৪:৩৪
আরও খবর
যৌন হেনস্থার অভিযোগ, ব্রিটেনে বামপন্থী চিকিৎসককে কারাদণ্ডের নির্দেশ
ব্রিটেনে ভারতীয় তরুণীর উপর বর্ণবিদ্বেষী হামলা, ধর্ষণের অভিযোগ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু!
উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ
স্ত্রীকে খুন করায়, অভিযুক্ত স্বামীকে এনকাউন্টার পুলিশের
স্ত্রীকে খুন করায়, অভিযুক্ত স্বামীকে এনকাউন্টার পুলিশের
মুক ও বধির নাবালিকাকে ধর্ষণ: দুই অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল ইসলামপুর আদালত
মুক ও বধির নাবালিকাকে ধর্ষণ: দুই অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল ইসলামপুর আদালত
বেপরোয়া গাড়ি চালকদের আটক করছে পুলিশ সুন্দরবনের মাতলা সেতুতে
বেপরোয়া গাড়ি চালকদের আটক করছে পুলিশ সুন্দরবনের মাতলা সেতুতে
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর