আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপির নবান্ন অভিযানে আহত এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায় কে দেখতে সোমবার এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এই অফিসার। অভিযোগ নবান্ন অভিযানের দিন বিজেপি কর্মীদের মারে গুরুতর আহত হন তিনি।
ভাঙে ডান হাতও। তারপর থেকেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মধ্য কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়।আরও পড়ুন:
এর আগেও মুখ্যমন্ত্রীর কথায় দেবজিৎ বাবুর চোট আঘাতের কথা উঠে আসে। এবার সরাসরি তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী।
আহত অফিসারের দ্রুত আরোগ্য করেন মমতা। কথা বলতেন চিকিৎসকদের সঙ্গেও।আরও পড়ুন:
ইতিপূর্বে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দেবজিৎ বাবুর সঙ্গে দেখা করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
আরও পড়ুন:
https://twitter.com/i/status/1571852672902234116
আরও পড়ুন: