পুবের কলম, ওয়েবডেস্কঃ কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরু নানকের জন্মদিনে মোদি সরকারের এই ঐতিহাসিক ঘোষণাকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী।

https://twitter.com/MamataOfficial/status/1461555107783327747?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1461555107783327747%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fnational%2Fmamata-banerjee-congratulates-farmers-after-narendra-modi-announces-to-repeal-three-farm-laws-dmg-692017.html

ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমার আন্তরিক অভিনন্দন প্রত্যেক কৃষককে। যারা নিরলসভাবে এই লড়াই চালিয়ে গেছে।

যারা বিজেপির নিষ্ঠুরতার কাছে মাথা নত করেনি। তাদের অভিনন্দন। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যাঁরা প্রাণ বিসর্জণ দিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই'।

প্রসঙ্গত, লাগাতার আন্দোলন, বহু রক্তক্ষয়ী সংগ্রাম, কৃষকদের মৃত্যু কিছুই টলাতে পারেনি মোদি সরকারকে।

বার বার কেন্দ্র ও আন্দোলনরত কৃষকদের মধ্যেকার বৈঠক ব্যর্থ হয়েছে। তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা বার বার আওয়াজ তুললেও কর্ণপাত করেনি মোদি সরকার। এদিকে সামনে উত্তরপ্রদেশ নির্বাচন। তার উদ্দেশে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। এবার সেই ভোটের মুখেই কেন্দ্রের বড়সড় ঘোষণা।   

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শুরু থেকেই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করে এসেছেন তৃণমূলের সাংসদরা৷ কৃষকদের সঙ্গে ফোনে কথা বলে সমর্থন জানান মুখ্যমন্ত্রী৷ আবার কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করে যান কৃষক নেতা রাকেশ টিকায়েত।