পুবের কলম, ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক পুলিশ কনস্টেবলের। দু’বার অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে নাবালিকা। তারপরেও বিয়ে করতে নারাজ হয় কনস্টেবল প্রেমিক। পরে বিয়ে করার জন্য চাপ দিলে নিজের দাদার সঙ্গে মিলে নাবালিকাকে অপহরণ করে ওই কনস্টেবল।
নাবালিকার মাথায় বন্দুক ঠেকিয়ে দাদা ও ভাই মিলে গণধর্ষণও করে। যাতে কারোর সামনে ওই নাবালিকা মুখ না খোলে তার জন্য প্রাণে মারার হুমকিও দেয়। সাহারানপুরের বাসিন্দা ওই তরুণী পুলিশ সুপারকে লিখিত ভাবে এই অভিযোগ জানিয়েছেন।আরও পড়ুন:
পুলিশ সুপারকে করা অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, গত ২৫ জানুয়ারি তিনি একটি থানায় ঘটনা জানিয়ে অভিযোগ করেন।
সেই খবর পেয়ে অভিযুক্ত পুলিশকর্মী মিটমাট করতে চেয়ে তরুণীকে একটি ভুয়ো বিয়ের হলফনামায় সই করান। এর পর তাঁকে নিয়ে যান শামলিতে নিজের দাদার বাড়িতে। সেখানেই এহেন কাণ্ড ঘটান তিনি।আরও পড়ুন:
এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত কনস্টেবল ও দাদা অধরা রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ। খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানা গেছে।