পুবের কলম,ওয়েবডেস্ক: লাগাতার তুষারপাতের জের। আপাতত স্থগিত হয়ে গেল কেদারনাথ যাত্রা। বুধবার এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন। কোনও তীর্থযাত্রীদের আর কেদারধামের উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না বলেই জানা গেছে।

এই মুহূর্তে বন্ধ রয়েছে রেজিস্ট্রেশনও।
ফলে আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত এই ধামে যাত্রা নিয়ে কার্যত অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিন প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কেদারনাথ যাত্রা ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তীর্থযাত্রীদের উপলক্ষে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কবার্তা। জানানো হয়েছে, কেদারনাথের পথে আর এগোবেন না। আবহাওয়ার উন্নতি না হলে ফের যাত্রা শুরু অনুমতি দেওয়া সম্ভব নয়।