পুবের কলম, ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্কের জেরে এক যুবতী ও তার প্রেমিককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠল উত্তরপ্রদেশে। ঘটনায় যুবতীর পরিবারের দিকেই আঙুল উঠেছে। রবিবার রাতে উত্তরপ্রদেশে এটাহ জেলার গড়িয়া সুহাগপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন- শিবানি (২০) এবং দীপক (২৫)। দু’জনই একই গ্রাম ও সম্প্রদায়ের বাসিন্দা।
জেলা পুলিশ সুপার শ্যাম নারায়ণ সিং জানান, দ্বৈত খুনের ঘটনায় যুবতীর পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।আরও পড়ুন:
আরও পড়ুন:
এসএসপি সিং ঘটনাস্থল ও মেডিক্যাল কলেজ পরিদর্শন করেছেন। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।