পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি পুলিশ যে ৬৬ জন বাংলাদেশীকে আটক করেছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ, এই ৬৬ জন বেআইনিভাবে দিল্লির উত্তর পশ্চিম অঞ্চলে দীর্ঘ কাল ধরে বসবাস করছিল।
আরও পড়ুন:
গত শনিবার এদের আটক করা হয়। বাংলাদেশের বিদেশি নথিভুক্তিকরণ অফিসের সঙ্গে যোগাযোগ করে এদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।
এদের কারও কাছেই বৈধ নথি নেই।আরও পড়ুন:
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এরা এদেশে ঢুকে অবৈধভাবে বসবাস করছিল। ভারতের যে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশী রয়েছে তাদের চিহ্নিত করে, আটক করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে কেন্দ্র সব রাজ্য সরকারকেই চিঠি দিয়েছে।
আরও পড়ুন:
সেই অনুযায়ী যে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীর খোঁজ পাওয়া যাচ্ছে তাদেরই বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অসমে এটা ব্যাপকভাবে হচ্ছে।