পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষের ক্লাসরুমের দেয়ালে গোবর লেপে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, অধ্যক্ষ প্রত্যুষা বৎসলা কর্মীদের সাহায্যে দেয়াল গোবর লেপে দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, সি ব্লকের ক্লাসরুম ঠান্ডা করার জন্য দেশীয় পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আর কলেজে শ্রেণিকক্ষের দেওয়ালে গোবর লেপাকে ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।
শ্রেণিকক্ষে অধ্যক্ষের গোবর লেপা নিয়ে পড়ুয়াদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পাল্টা অধ্যক্ষের অফিসেও গোবর লেপে দেন পড়ুয়ারা। ঘটনার সূত্রপাত সোমবার। কলেজের অধ্যক্ষ ড. প্রত্যুষা বৎসলা ‘টেকসই ও পরিবেশবান্ধব শীতলকরণ’ পদ্ধতির অংশ হিসেবে কলেজের শ্রেণিকক্ষের দেওয়ালে গোবর লেপার নির্দেশ দেন। তাঁর দাবি, এটি একটি পরীক্ষামূলক গবেষণা যা পরিবেশ রক্ষায় সহায়ক হবে। ক্লাসরুমকে ঠাণ্ডা রাখবে এবং ভবিষ্যতে বিদ্যুৎ সাশ্রয়ের নতুন পথ দেখাতে পারে। তবে এই উদ্যোগকে মোটেও ইতিবাচকভাবে নেননি দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি রনক খাত্রি। তাঁর অভিযোগ, "ছাত্রছাত্রীদের অনুমতি না নিয়েই এই গবেষণা প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। আমরা চাইনা আমাদের ক্লাসরুম গোশালায় পরিণত হোক।" প্রতিবাদের প্রতীকী অংশ হিসেবে তিনি ও আরও কয়েকজন পড়ুয়া অধ্যক্ষের অফিসের একাংশে গোবর লেপে দেন। পাশাপাশি তিনি জানান, আমরাও ম্যামকে গোবরের মাধ্যমে ঘর ঠাণ্ডা রাখতে বলেছি। অফিস থেকে এসি খুলে রাখার প্রস্তাব দিয়েছি তাঁকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। কেউ কেউ পরিবেশবান্ধব চিন্তার প্রশংসা করলেও, অধিকাংশই ছাত্রদের মতামত উপেক্ষা করার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
চামেলি দাস
প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫, ১৫:১১
আরও খবর
মোদির স্নাতকের ফল জানাতে বাধ্য নয় দিল্লী বিশ্ববিদ্যালয়
দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে বাদ পড়ল মনুস্মৃতি
কলেজের ক্লাস রুমে গোবর লেপলেন অধ্যক্ষ, গবেষণার অংশ দাবি কর্তৃপক্ষের
বিবিসির তথ্যচিত্র নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্রের শোকজের নোটিশ খারিজ হাই কোর্টের
সই করছেন না অধ্যক্ষ, কালো তালিকাভুক্ত হতে পারে আর জি কর
সই করছেন না অধ্যক্ষ, কালো তালিকাভুক্ত হতে পারে আর জি কর
ছাত্রদের তিরস্কার করার অপরাধে অধ্যক্ষকে 'জয় শ্রীরাম' বলতে বাধ্য করল এবিভিপি'র সদস্যরা
ছাত্রদের তিরস্কার করার অপরাধে অধ্যক্ষকে 'জয় শ্রীরাম' বলতে বাধ্য করল এবিভিপি'র সদস্যরা
Qs world র্যাঙ্কিং-এ স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়, তালিকায় রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় সহ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
Qs world র্যাঙ্কিং-এ স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়, তালিকায় রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় সহ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
দিল্লি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্সের জন্য প্রযোজ্য হবে না CUET
দিল্লি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্সের জন্য প্রযোজ্য হবে না CUET
খুলে গেল স্কুল, প্রায় দুমাস পর ক্লাসরুমে ফিরে উচ্ছ্বসিত মাদ্রাসার পড়ুয়ারা
খুলে গেল স্কুল, প্রায় দুমাস পর ক্লাসরুমে ফিরে উচ্ছ্বসিত মাদ্রাসার পড়ুয়ারা
রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বদল আনতে বিল পাশ বিধানসভায়
রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বদল আনতে বিল পাশ বিধানসভায়
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর