পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। তবে ডিওয়াই চন্দ্রচূড় নামেই তিনি অধিক জনপ্রিয়। ৭৪ দিন প্রধান বিচারপতির পদে ছিলেন ইউইউ ললিত। তার মেয়াদ শেষ হওয়ার পর প্রধান বিচারপতির পদে বসছেন ডিওয়াই চন্দ্রচূড়। বুধবার এই পদে শপথ নিলেন তিনি।
রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করালেন। ৪৪ বছর আগে দেশের প্রধান বিচারপতি হয়েছিলেন তাঁর বাবা যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়।আরও পড়ুন:

যে আসনে এতদিন বাবা দেশের জন্য বিচারব্যবস্থার ভার সামলেছেন, আজ ৪৪ বছর পরে সেই পদে বসলেন ছেলে ডিওয়াই চন্দ্রচূড়। ২০২৪-এর ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন তিনি। বিচারপতি উদয় উমেশ ললিত ৭৪ দিন ছিলেন প্রধান বিচারপতি পদে।
তাঁর মেয়াদ শেষ হওয়ার পর শপথ নিলেন বিচারপতি চন্দ্রচূড়।আরও পড়ুন:
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের জন্ম ১১ নভেম্বর ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও ছিলেন ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। মা প্রভাদেবী দেশের একজন জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। অযোধ্যা জমি বিতর্ক-সবরিমালার মতো একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়দান করেছেন তিনি।
২০১৬-র ১৩ মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন বিচারপতি চন্দ্রচূড়। একাধিকবার সাংবিধানিক বেঞ্চের অংশ হয়েছেন তিনি। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হওয়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেন। পরবর্তীতে তিনি আমেরিকার হার্ভার্ড ল স্কুল থেকে ফরেনসিক বিজ্ঞানে এলএলএম এবং ডক্টরেট অর্জন করেন।আরও পড়ুন:
বিচারপতি চন্দ্রচূড়ের বাবা ওয়াইভি চন্দ্রচূড়ও ভারতের প্রধান বিচারপতি ছিলেন। দেশে সব থেকে দীর্ঘ সময়ের প্রধান বিচারপতি ছিলেন তিনি। ১৯৭৮-এর ২২ ফেব্রুয়ারি থেকে ১৯৮৫-র ১১ জুলাই পর্যন্ত ওই পদে ছিলেন ওয়াইভি চন্দ্রচূড়। গত ১১ অক্টোবর বিচারপতি ইউইউ ললিত সুপারিশ করেন বিচারপতি চন্দ্রচূড়ের নাম।
আরও পড়ুন: