পুবের কলম ওয়েব ডেস্কঃ ইডি আমার পেছনে আসবে না কারণ আমি বিজেপি সাংসদ। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন মহারাষ্ট্রের এক বিজেপি লোকসভা সাংসদ। ফলে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সাঙ্গলির বিজেপি সাংসদ সঞ্জয় পাতিল তার লোকসভা কেন্দ্র থেকে বলেন যে, ইডি আমার পেছনে আসবে না কারণ আমি একজন বিজেপি সাংসদ।

আর পাতিল মন্তব্যটি এমন এক সময়ে করেছেন যখন বিরোধীদের দ্বারা কেন্দ্রকে তার নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করার অভিযোগ করা হচ্ছে। তবে পাতিলই প্রথম ব্যক্তি নন যিনি এমন মন্তব্য করেছেন। এর আগে হর্ষবর্ধন পাতিল যিনি এই মাসের শুরুতে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি দাবি করেন যে, তিনি বিজেপিতে যোগ দিয়ে শান্তিতে ঘুমাতে পারছেন কারণ তাকে কোনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।
পুনে জেলার ইন্দাপুর আসনের বিধায়ক হর্ষবর্ধন পাতিল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর পুনের মাভালে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাতিল বলেন– আমাদেরও বিজেপিতে যোগ দিতে হয়েছিল, কারণ এখন সবকিছু ভালোভাবে এবং শান্তিপূর্ণভাবে চলছে। কোনও জিজ্ঞাসাবাদ না করায় আমি শান্তিতে ঘুমাতে পারছি। যখন তার এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয় তখন তিনি বলেন যে, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
আরও খবর পড়ুনঃ