পুবের কলম প্রতিবেদক: হাতে আর মাত্র এক মাস। তারপরই শারোদৎসব। আর যে-কোনও উৎসব মানেই রসনা প্রিয় বাঙালি মেতে উঠে নিজের চেনা ছন্দে। ভিড় উপচে পড়ে শহরের বড় বড় রেস্তোরাঁগুলিতে। সেই কথা মাথায় রেখে গুণমান যাচাইয়ে শহরের খাবারের দোকানগুলোতে অভিযানে নামছে কলকাতা পুরসভা।
নমুনা ভেজাল মিললে কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।আরও পড়ুন:
প্রতি বছর পুজোর আগে এই ধরনের অভিযান চালায় পুরসভা। ভেজাল রুখতে খাবারের নমুনা সংগ্রহ করা হয়। তার জন্য ইতিমধ্যেই ভ্রাম্যমান ফুড ল্যাব হাতে পেয়েছে পুরসভা।
আরও পড়ুন:
ফুটপাতের বিভিন্ন খাবারের দোকান থেকে ছোট-বড় রেস্তোরাঁ, সব জায়গাতেই চনবে অভিযান। সবকটি রেস্তোরাঁই খাবার তৈরি, খাবার মজুত ও পরিবেশনের ক্ষেত্রে খাদ্য সুরক্ষা বিধি মানা হচ্ছে কিনা তা যাচাই করা হবে।
আরও পড়ুন:
তার জন্য প্রতিটি রেস্তোরাঁ থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হবে। সেই নমুনা পরীক্ষা করা হবে কলকাতা পুরসভার ল্যাবে। সেক্ষত্রে খাদ্য সুরক্ষা বিধি না মানা হলে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাতে আর মাত্র এক মাস। তারপরই শারোদৎসব। আর যে-কোনও উৎসব মানেই রসনা প্রিয় বাঙালি মেতে উঠে নিজের চেনা ছন্দে।আরও পড়ুন:
ভিড় উপচে পরে শহরের বড় বড় রেস্তোরাঁগুলিতে। সেই কথা মাথায় রেখে গুণমান যাচাইয়ে শহরের খাবারের দোকানগুলোতে অভিযানে নামছে কলকাতা পুরসভা। নমুনা ভেজাল মিললে কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।