পুবের কলম ওয়েবডেস্কঃ এবার মহার্ঘ হল সুইগি, জোমাটোর মত অনলাইন ফুড আ্যপের খাদ্যবস্তু। চাপল জিএসটির বোঝা। শুক্রবার ৪৫ তম জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানেই নির্মলা জানান অনলাইন ফুড আ্যপগুলিকে এবার থেকে সরকারকে জিএসটি দিতে হবে।
আরও পড়ুন:
পাশাপাশি পেট্রো পণ্যের ওপর এখনই চাপছে না জিএসটির বোঝা। পেট্রল-- ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সাম্প্রতিক কয়েকটি রাজ্যের প্রবল বিরোধিতাই এর কারণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
কোভিড-১৯ এর ১১টি ওষুধের উপর কর ছাড়ের সময়সীমা বাড়ানো এবং ক্যানসার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের উপর থেকে জিএসটি ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করা। উল্লেখ্য, করোনা আবহে এটাই ছিল জিএসটি কাউন্সিলের প্রথম সামনা-সামনি বৈঠক।