পুবের কলম, ওয়েবডেস্ক: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। চলন্ত অবস্থায় দু'ভাগ হয়ে গেল সেকেন্দ্রাবাদ-হওড়া ফলকনুমা এক্সপ্রেস। তবে হতাহতের কোনও খবর নেই। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুম্মাদেবীর কাছে ঘটনাটি ঘটে। ট্রেনটিতে প্রায় শতাধিক যাত্রী ছিল বলে খবর। অল্পের জন্য প্রাণরক্ষা হল যাত্রীদের।
প্রায় দু'ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে রেল ও যাত্রী সুরক্ষা।আরও পড়ুন:
আরও পড়ুন: শিক্ষকের মারে দৃষ্টিশক্তি হারাল এক খুদে পড়ুয়া, কর্নাটকের সরকারি স্কুলের ঘটনা
আরও পড়ুন:
মঙ্গলবার সকালে হায়দরাবাদ থেকে হাওড়া আসছিল ফলকনুমা এক্সপ্রেস। শ্রীকাকুলামের পালাসা গ্রামের কাছে আসতেই ট্রেনের দু'টি এসি কামরা আলাদা হয়ে যায়। প্রাথমিকভাবে খবর, কামড়া দু'টির মাঝে কাপলিং ভেঙে গিয়ে এই বিপত্তি ঘটে। এর ফলে ট্রেনটি দু'ভাগে ভাগ হয়ে যায়।
সামনের দিকের কামরা ইঞ্জিনের সঙ্গে এগিয়ে যায়। আর পিছনের দিকে কামরাগুলো আলাদা হয়ে লাইনের পিছনে দিকে পড়ে থাকে। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকরা।আরও পড়ুন:
রেলের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। খবর পাওয়ার মাত্রই রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে চলে যান।
মেরামতির পর ট্রেনটিকে আবার রওনা করিয়ে দেওয়া হয় বলে খবর। এই ঘটনার জেরে ওই লাইনে প্রায় দু’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পাশাপাশি ব্রহ্মপুর-বিশাখাপত্তনম লাইনেও বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। কীভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে রেল। এই দুর্ঘটনা রেলের যাত্রী সুরক্ষাকে ফের আরেকবার প্রশ্নের মুখে ফেলে দিল। কয়েকদিন আগেই কটকের কাছে লাইচ্যুত হয়েছিল বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। দুর্ঘটনায় প্রাণ হারান বাংলার ছেলে বছর বাইশের শুভঙ্কর রায়।আরও পড়ুন: