পুবের কলম, ওয়েবডেস্ক: কাকভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ফুলবাগানে মৃত যুবক। জানা গেছে,  নিয়ন্ত্রণ হারিয়ে ফুলবাগানের একটি ডিভাইডারে ধাক্কা মারে বাইক। চালোকের মাথায় কোনও হেলমেট ছিল না।

এদিন রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে।
তাঁর পরিচয় এখনও জানা যায়নি। তদন্তে পুলিশ। বলা বাহুল্য, দুর্ঘটনাটি ভোররাতে হওয়ায় সেভাবে কোনও প্রত্যক্ষদর্শী ছিল না। তাই কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা।তা খতিয়ে দেখছে পুলিশ।