পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আলোচনার মাধ্যমে নিরসনের প্রস্তাব দিতে যাচ্ছে ফ্রান্স ও দেশটির ইউরোপীয় মিত্ররা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফ্রান্সের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোকে এই উদ্যোগের খসড়া তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাক্রো। খবরে বলা হয়েছে, ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় করে একটি আলোচনাভিত্তিক সমাধান প্রস্তাব করা হবে, যাতে চলমান দ্বন্দ্বের শান্তিপূর্ণ অবসান সম্ভব হয়। তবে এই পরিকল্পনার বিস্তারিত এখনও জানানো হয়নি।আরও পড়ুন:
এদিকে, ইরানভিত্তিক এমন সব স্থাপনায় ইসরাইলের হামলার সমালোচনা করেছেন মাক্রো, যেগুলোর পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এলিসি প্রাসাদ জানিয়েছে, এসব হামলার ফলে ইরান ও ইসরাইল—উভয় দেশেই বেসামরিক নাগরিকদের প্রাণহানি ক্রমেই বাড়ছে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। মাক্রো মনে করেন, এ ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, কারণ তা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।
আরও পড়ুন:
এমন পরিস্থিতিতে ইসরাইল ও ইরান থেকে ফরাসি নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মাখোঁ। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।