পুবের কলম ওয়েবডেস্ক : কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই রয়েছে দুর্যোগের প্রবল সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে বলে খবর।
আরও পড়ুন:
বিগত দু-তিন থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা হয়ে থাকছে। শহরের বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতও হচ্ছে।
দোসর হিসেবে সঙ্গে রয়েছে বজ্রপাত। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আপাতভাবে গ্রমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পেল শহরবাসী। আপাতত আগামী তিন দিন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই চলবে দুর্যোগ।হাওয়া অফিস আরও জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে আগাম হ্লুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর।আরও পড়ুন:
এছাড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আগামী শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। এমনকি আগামী শনিবার, ভারী বৃষ্টির জন্য পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গেও চলবে এই দুর্যোগ।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আগাম সতর্কতা জারি করা হয়েছে।আরও পড়ুন:
দক্ষিণ দিনাজপুর ও মালদহে আগামী শনিবার ও রবিবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগের ফলে, সমুদ্রও উত্তাল থাকার খবর রয়েছে। আগামী মঙ্গলবারের আগে পর্যন্ত আবহাওয়া পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনাই নেই। আপাতভাবে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রের আশেপাশে যেতে বারণ করা হয়েছে। এমনকি মৎস্যজীবীদের জন্য আগাম সতর্কতাও জারি করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: