পুবের কলম ওয়েব ডেস্ক: ২০১৫ সালের আইএএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকারিণী টিনা ডাবির সঙ্গে বিয়ে হয়েছিল দ্বিতীয় স্থান অধিকারী আতহার আমির খানের। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলেও তাদের সম্পর্ক টেকেনি বেশিদিন। ডিভোর্স হয় দু’জনের। পরবর্তীতে ফের বিয়ের পিঁড়িতে বসেন টিনা।
এই বছরই বিয়ে করেছেন আইএএস অফিসার প্রদীপ গাওয়ান্ডেকে। এবার তিনবার ‘কবুল’ বলে ফেললেন আতহার আমির খান। সম্প্রতি তিনি ডাক্তার মেহরিন কাজীকে বিয়ে করেছেন। খান এখন শ্রীনগরের মিউনিসিপ্যাল কমিশনারের পদে কাজ করছেন।আরও পড়ুন:
মেহরিন ও খানের বিয়ের অপূর্ব সব দৃষ্টিনন্দন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘কবুল হ্যায়’ টাইটেলে একটি বিশেষ ওয়েডিং ভিডিয়ো তৈরি হয়েছে, যা মন কেড়েছে নেট নাগরিকদের।
নববধূ মেহরিন শ্রীনগরের লাল বাজারের উমর কলোনির বাসিন্দা। দিল্লির রাজীব গান্ধি ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে তিনি এখন রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন।
আরও পড়ুন:
টিনা ও আতহারের বিয়ের সময় মিডিয়ায় তুমুল হইচই পড়েছিল। সংঘ পরিবার একে ‘লাভ জিহাদ’ আখ্যা দিতেও ছাড়েনি। নানা প্ররোচনা ও প্রচারণাও তাদের বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ বলে অনেকে মনে করেন।
টিনার দ্বিতীয় স্বামী অবশ্য প্রচারের লাইমলাইট তেমনভাবে কাড়তে পারেনি। তাদের জুড়ি মানানসই হয়নি বলেও অনেক নেটিজেন মন্তব্য করেছিলেন। তবে আতহার ও মেহরিনের বিয়ের ছবি ও ভিডিয়ো দেখে নেটদুনিয়া উচ্ছ্বসিত।