পুবের কলম ওয়েবডেস্কঃ গোয়া, মণিপুর, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড এবং পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে ফ্যাক্টর হয়ে উঠতে পারে কৃষকদের আন্দোলন। দুদিনের চিন্তন শিবিরে এটাই ছিল আরএসএসের মূল আলোচ্য বিষয়।
আরও পড়ুন:
এই পাঁচ রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিজেপি ক্ষমতায় রয়েছে গোয়া,মণিপুর, উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডে।সেখানে ক্ষমতা ধরে রাখা নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমন পাঞ্জাবে বিজেপির দুর্বল অবস্থান নিয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
পাঞ্জাবের পরিস্থিতি নিয়ে সবচেয়ে ভাবিত সংঘ নেতারা। কৃষকদের ক্ষোভ প্রশমিত না হলে সেখানে যে বিজেপির ভালো ফল করা মুসকিল তা মানছেন মোহন ভাগবতরা। চিন্তার ভাঁজ রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশের কৃষক অধ্যুষিত অঞ্চল নিয়েও।
উল্লেখ্য কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সেই ২০২০ সালের নম্ভেম্বর মাস থেকে আন্দোলন রত উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যের কৃষকেরা।সংঘ পরিবারের এই দুদিনের চিন্তন শিবিরের আলোচনায় সভায় এটাই ছিল অন্যতম অ্যাজেন্ডা।