পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের ১৫ শহরে মিসাইল হানার ছক পাকিস্তানের। পালটা লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস সেনার। জানা গেছে, ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ছক কষছিল পাকিস্তান। তবে ভারতীয় সেনার তৎপরতায় ব্যর্থ পাক হানার চেষ্টা। প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিল সেনা।
আরও পড়ুন:
বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাতসহ দেশের ১৫টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরিকল্পনা করছিল পাকিস্তান। শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় এবং অন্যান্য স্থানের সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলার চেষ্টার জবাবে লাহোরসহ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।
আরও পড়ুন:
জম্মু-কাশ্মিরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এরপর বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ভারত।
Operation Sindoor
Pakistan's Bid to Escalate Negated- Proportionate Response by India.https://t.co/E6e65goX9R#OperationSindoor@DefenceMinIndia@SpokespersonMoD@HQ_IDS_India pic.twitter.com/mURL8hplRAআরও পড়ুন:
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 8, 2025
আরও পড়ুন:
