পুবের কলম ওয়েবডেস্ক:  আট মাসের  শিশুকন্যা সহ চার  ভারতীয়  বংশোদ্ভূত দেহ ক্যালিয়ফোর্নিয়াতে উদ্ধার  হওয়ার  পর  ফের সামনে  এলো মার্কিন মুলুকে ভারতীয়  ছাত্রের হত্যার খবর।মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে ছাত্রাবাসে খুন হলেন পারডু বিশ্ববিদ্যালয়ের  ডেটা সায়েন্সের ছাত্র বরুণ মণীশ ছেডা।

এই ঘটনায় মণীশের এক  কোরিয়ান  রুমমেট কে আটক করেছে পুলিশ।

ইন্ডিয়ানা স্টেটের পুলিশ  জানিয়েছে ২০ বছর বয়সী  ওই ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার। শরীরে  একাধিক  ক্ষতচিহ্ন  মিলেছে।  ময়নাতদন্তের রিপোর্ট  সামনে এলে তবেই  স্পষ্ট হবে হত্যার মোটিফ।পারডু বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান লেসলি উইট-এর কথায় অচৈতন্য অবস্থার অতর্কিতে হামলা করা হয়েছিল ভারতীয় বংশোদ্ভুত পড়ুয়ার উপর।