পুবের কলম ওয়েবডেস্ক: ইরান বলেছে, যুক্তরাষ্ট্রকে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ‘আমরা নিশ্চিত হতে চাই, নিষেধাজ্ঞাগুলো বাস্তবেই তুলে নেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
আরও পড়ুন:
এ দিকে যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনার প্রতিনিধি স্টিভ উইটকফ বলেছিলেন, ট্রাম্প প্রশাসন চায় না ইরান আর কোনওভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করুক। ব্রেইটবার্ট নিউজকে তিনি বলেন, ‘ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলতে দেওয়া যাবে না। এটাই আমাদের স্পষ্ট অবস্থান।’ তবে এসব হুমকি উপেক্ষা করে ইরান জানিয়ে দিয়েছে, চুক্তি হোক বা না হোক, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ইরানকে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, এটি ‘গ্রহণযোগ্য’ এবং দুই দেশের স্বার্থেই ভালো। ‘নিউইয়র্ক টাইমস’ বলেছে, ওই প্রস্তাবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রস্তাব দেওয়া হয়েছে, একটি আঞ্চলিক জোট গঠন করে শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের।আরও পড়ুন:
উল্লেখ্য, ট্রাম্প ২০১৮ সালে প্রেসিডেন্ট থাকাকালীন সময় ইরানের সঙ্গে হওয়া বহুপক্ষীয় পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। সেই চুক্তি পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা আলোচনায় বসেছে। সেই প্রেক্ষিতেই এসেছে নতুন এই প্রস্তাব।