পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও পালটা পালটি হুমকির আবহে নিজের দেশের সামরিক শক্তি ও সতর্কবার্তা পুনর্ব্যক্ত করলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি দাবি করেছেন, যেকোনো ধরনের বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলা করতে ইরান এখন সামরিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সম্প্রতি লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত উত্তেজনার যে পারদ চড়েছে, তার পরিপ্রেক্ষিতে হাতামির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষক মহল। ইরান তার ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সিস্টেমের আধুনিকীকরণের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা যে কয়েক গুণ শক্তিশালী করেছে, সেনাপ্রধানের এই দাবি তারই প্রতিফলন।