পুবের কলম ওয়েবডেস্ক: গত এক দশকে বিশ্বজুড়ে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বেড়েছে সবচেয়ে দ্রুত হারে;সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির তুলনাতেও বেশি। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন:
মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই। কাজাখস্তান, বেনিন আর লেবাননে উল্লেখযোগ্য হারে মুসলিম বেড়েছে। অন্যদিকে ওমান আর তানজানিয়ায় মুসলমানের অনুপাত কিছুটা কমেছে।
আরও পড়ুন:
গবেষণা বলছে, ২০১০ থেকে ২০২০-এর মধ্যে প্রতি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি খ্রিস্টধর্ম গ্রহণ করলেও, তিনজন খ্রিস্টধর্ম ত্যাগ করেছেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মেও ত্যাগকারীর সংখ্যা গ্রহণকারীদের চেয়ে বেশি। একমাত্র ইসলামই এমন একটি ধর্ম, যেখানে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণকারীর সংখ্যা ধর্মত্যাগীদের চেয়ে বেশি।
আরও পড়ুন:
বর্তমানে বিশ্বে ইসলাম ধর্মের অনুসারী প্রায় ২০০ কোটি, অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। ২০১০ সালের পর থেকে প্রায় ৩৫ কোটি মানুষ ইসলাম ধর্মে যুক্ত হয়েছেন, যা খ্রিস্টধর্মের অনুরূপ বৃদ্ধির চেয়ে তিন গুণ বেশি এবং অন্যান্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির তুলনায়ও বেশি। পরিসংখ্যান বলছে, আগামী কয়েক দশকে বিশ্ব ধর্মচিত্রে বড় রকমের পালাবদল ঘটতে চলেছে;বিশেষ করে ইসলামের বিস্তার ও খ্রিস্টধর্মের ধসের দিকে তাকালে সেই ইঙ্গিত স্পষ্ট।