পুবের কলম প্রতিবেদক: ‘ল্যাম্প লাইটিং সেরিমনি’র আয়োজন করল কলকাতার ইসলামিয়া হসপিটাল স্কুল অফ নার্সিং।
আরও পড়ুন:

সোমবার শেকসপিয়র সরণীর কলা মন্দিরের কলাকুঞ্জের সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র এবং ইসলামিয়া হাপসাতালের সভাপতি ফিরহাদ হাকিম, কার্যকরী সভাপতি এস এম সাহাবুদ্দিন হায়দার, সহ সভাপতি আহমদ হাসান ইমরান, অ্যাসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি ইসতিয়াক আহমেদ (রাজু), কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ সিদ্দিকী, ইসলামিয়া হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. আনোয়ার জামাল, ডা. আফতাব আলম, শাহজাব শিবলি, কলকাতা মেডিক্যাল কলেজের এমএসভিপি এবং সহ-অধ্যক্ষ ডা. অঞ্জন অধিকারী প্রমুখ। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা সমাজে নার্সদের গুরুত্ব ও ভবিষ্যৎ তুলে ধরেন।
আরও পড়ুন:
