পুবের কলম ওয়েব ডেস্কঃ ফিলিস্তিনিদের রুজি-রুটিতে ফের একবার হামলা চালাল যায়নবাদী সেনা। অধিকৃত পশ্চিম তীরের উত্তরে কারাওয়াত বনি হাসান গ্রামে ফিলিস্তিনিদের জলপাই বাগানে তাণ্ডব চালাল ‘সন্ত্রাসী’সেনা।ফিলিস্তিনিদের ২ হাজার জলপাই গাছ কেটে দিয়ে পালিয়েছে তারা। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ১৪ নভেম্বর, সোমবার এই নৃশংস কাজটি করেছে দখলদার সেনা।
কারাওয়াত বানি হাসানের মেয়র ইব্রাহিম আসি বলেছেন, সৈন্যরা গ্রামের উত্তরে অবস্থিত আল-আওয়ারিদ এলাকায় হামলা চালিয়েছে।আরও পড়ুন:
তারা এটিকে একটি সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। এরপর ৫ ঘণ্টা ধরে বুলডোজার চালিয়ে বাড়িঘর ধ্বংস করেছে। তিনি জানান, ইসরাইলি বাহিনী এ সময় প্রায় ২ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে।
এরপর উপড়ে ফেলা গাছগুলো চুরি করে নিয়ে গেছে। এছাড়া জলপাই, আঙুর এবং বাদামের চারাগুলোতে কীটনাশক স্প্রে করেছে। মেয়র বলেন, ‘দখলদার বাহিনী জলপাই গাছগুলিকে ধ্বংস করে চলেছে।’আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাসে সালফিতের দক্ষিণে দেইর বালউত শহরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছিল ইসরাইলি বাহিনী।
অধিকৃত পশ্চিম তীরের মানুষ জলপাই চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। অক্টোবর এবং নভেম্বরে জলপাই তোলার মরসুম শুরু হয়। আর এ সময়েই জলপাই বাগানে তাণ্ডব চালাল ইহুদি সেনারা।আরও পড়ুন:
উল্লেখ্য, ইসরাইল ১৯৬৭ সাল থেকে অবৈধভাবে পশ্চিম তীর দখল করে রেখেছে। তারা নিয়মিত ফিলিস্তিনি নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করছে। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের বিতাড়িত করে ৬ লক্ষেরও বেশি ইহুদিকে বসবাসের সুযোগ করে দিয়েছে ইসরাইল। এসব অঞ্চলে অবশিষ্ট যেসব ফিলিস্তিনি আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে দখলদাররা।