পুবের কলম ওয়েবডেস্ক: জেরুসালেমে অবস্থিত মুসলিমদের প্রথম ক্কিবলা পবিত্র মসজিদুল আকসার খতিব শায়খ ইকরিমা সাবরির বিদেশভ্রমণ নিষিদ্ধ করেছে ইসরাইল। চার মাসের জন্য ইকরিমা সাবরি দেশত্যাগ করতে পারবেন না। ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি’ বিবেচনা করে ৮৩ বছর বয়সী এই আলেমকে নিষেধাজ্ঞা দেয় জায়নবাদী ইসরাইল। শায়খ ইকরিমা সাবরির কার্যালয় জানায়, ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ স্বাক্ষরিত একটি নোটিশ গোয়েন্দাদের মাধ্যমে শায়খের কাছে হস্তান্তর করা হয়েছে।
এতে চার মাসের জন্য সাবরির বিদেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছেন আল আকসার প্রধান খতিব সাবরি। সাহসিকতার সাথে লেখা উত্তরে তিনি বলেন, ‘আমাদের ওপর আল্লাহর অনুগ্রহ যে, তিনি আমাদের মসজিদুল আকসার সাথে সম্পর্কের নেয়ামত দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কখনই আমরা বরকতময় এ ভূমি ত্যাগ করব না।’ সাবরি আরও লেখেন, ‘এই অন্যায় সিদ্ধান্ত আমার অবস্থানকে কিছুতেই পরিবর্তন করতে পারবে না এবং জনগণের ওপর আমার যে ধর্মীয় দায়িত্ব ও কর্তব্য তা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। মৃত্যুর আগে পর্যন্ত মসজিদুল আকসাকে রক্ষা করব।’ ইকরিমা সাবরির আইনজীবি হামজাহ কুতাইনাহ বলেন, ‘শায়খের দেশত্যাগে বাধা তার ওপর ধারাবাহিক নিপীড়ন ও হয়রানির অংশ। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতা বিরোধী’।আল-আকসার খতিবের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ মে ২০২২, ১৫:৪১
আরও খবর
ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর
ব্রিটেনের রয়্যাল ডিফেন্স কলেজে ইসরাইলিদের নিষেধাজ্ঞা
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে: হামাস
ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য ক্রয়, ভারতের ৬টি সংস্থার উপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের
হুতি আক্রমণে স্তব্ধ ইসরাইলি বিমান বন্দর, উড়ান বাতিল একাধিক সংস্থার
হুতি আক্রমণে স্তব্ধ ইসরাইলি বিমান বন্দর, উড়ান বাতিল একাধিক সংস্থার
ভ্রমণ নিষেধাজ্ঞা জারিখঃ 'রাশিয়ার ‘কালো তালিকায়' ৯৬৩ মার্কিনির নাম উঠল
ভ্রমণ নিষেধাজ্ঞা জারিখঃ 'রাশিয়ার ‘কালো তালিকায়' ৯৬৩ মার্কিনির নাম উঠল
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর