পুবের কলম ওয়েব ডেস্কঃ ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। মঙ্গলবার পুস্কর থেকে বের হওয়ার পর পরই এই ঘটনা ঘটে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে ঘিরে এই স্লোগান দেয় কয়েকজন। জি-২০ সম্মেলন উপলক্ষে সোমবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার পর মঙ্গলবার দুপুরে রাজস্থানের আজমীর শরিফে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দরগায় চাদর চড়ানোর পর তিনি রাজস্থানের মন্দির শহর পুস্করে গিয়েছিলেন৷
আরও পড়ুন:
সেখানে তাঁকে শুনতে হয় ‘জয় শ্রীরাম’ ধ্বনি। যার জেরে প্রথমে দাঁড়িয়ে যায় তাঁর কনভয়।
পুলিশ খুব দ্রুতই ওই স্লোগানদাতাদের সরিয়ে দেয়। কিন্তু মুখ্যমন্ত্রীকে উত্তক্ত করতে চেয়েও বিশেষ কোনও লাভ হয়নি। কারণ কোনও প্রকার প্রতিক্রিয়া’ই দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আসলে পুস্কর ও সংলগ্ন এলাকাতে বিজেপির ভালোই প্রভাব রয়েছে। আর সেখানেই পুজো দিতে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলেছে বেশ কয়েকজন। ২০২১ সালের জানুয়ারি মাসে নেতাজির ১২৫ তম জন্মদিবসে উপলক্ষে পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই উপস্থিত দর্শকদের সামনেই শুরু হয়েছিল জয় শ্রীরাম ধ্বনি। পরে অবশ্য বক্তব্যের মধ্যেই এই নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন মমতা।
আরও পড়ুন:
এর আগে ২০২১ সালে নন্দীগ্রামে প্রচারে গিয়ে রেয়াপাড়ার কাছে মমতাকে দেখে জয় শ্রীরাম ধ্বনি উঠেছিল। তবে এই ধ্বনি শুনে সেবার নিজে থেকে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি মমতা। তবে এখন এই সব বিষয় নিয়ে আর ভ্রুক্ষেপ করেন না মমতা।